ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

করোনায় দেশে এ পযর্ন্ত ৮৯ পুলিশ সদস্যের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৮৯ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৩ জন পুলিশের সদস্য। বাকি ৬ জন বিভিন্ন মন্ত্রণালয় থেকে এসে পুলিশের বিভিন্ন ইউনিটে দাফতরিককাজে সংযুক্ত ছিলেন।

শুক্রবার (৯ এপ্রিল) পুলিশ সদরদফতর থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার ভোর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ২০ হাজার ৭৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের ১৭ হাজার ৪৬২ এবং র‍্যাবের ২ হাজার ৬১১ জন রয়েছেন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ হাজার ৩৯০ জন সদস্য রয়েছেন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২০০ জন যা পুলিশে মোট আক্রান্তের প্রায় ৯৫ শতাংশ।

বর্তমানে ৩৬২ পুলিশ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৩ জন পুলিশ সদস্য।

এদিকে করোনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে সবশেষ গত ২৫ মার্চ ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১৫ দিন ধরে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ঢাকার আলোচিত পুলিশ অফিসার ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তিনি ১৬ দিন একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (৭ এপ্রিল) করোনামুক্ত হয়ে তিনি বাসায় ফেরেন।

পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। জ্যেষ্ঠ কর্মকর্তারাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহে এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সবশেষ তথ্যানুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪৬২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৮৪ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।\

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

করোনায় দেশে এ পযর্ন্ত ৮৯ পুলিশ সদস্যের মৃত্যু

Update Time : ০৪:৪৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১