ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির কবর প্রস্তুত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৪৪ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরীফ ওসমান হাদির কবর প্রস্তুত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়।

এসময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের দক্ষিণ দিকে সমাধিস্ত করা হবে।

এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের দ্বিতীয় স্লটের পূর্ব পাশে তার কবরের স্থান নির্ধারিত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, মসজিদের পাশ ঘেঁষে দ্বিতীয় স্লটের পূর্ব পাশে তাকে কবর দেওয়া হবে।

Tag :

কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির কবর প্রস্তুত

Update Time : ০৯:০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫