ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি আজ বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় ঢাকার আসবে

কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি আজ বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

তবে বাণিজ্যিক কোনো ফ্লাইটে নয়, চার্টার্ড বিমানে আসবে ক্রীড়া বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই সোনায় মোড়ানো ট্রফিটি। এসময় ট্রফির সঙ্গে থাকবেন ফিফার সাত কর্মকর্তার মধ্যে একজন ১৯৯৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। সঙ্গে থাকবেন ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলার কয়েকজন কর্তাব্যক্তি।

এর আগে মঙ্গলবার বিশ্বকাপের ট্রফিটি পাকিস্তান পৌঁছেছে। পাকিস্তান থেকে বুধবার সকালে বাংলাদেশে আসবে। ঢাকা থেকে ট্রফিটি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হবে। তবে এটি কখন ঢাকা ছাড়বে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, বাংলাদেশ থেকে কোন সময় ট্রফি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হবে এটি আজই জানা যাবে।

তিনি আরও বলেন, ৮ জুন ট্রফি প্রদর্শনী নেই। এদিন শুধুমাত্র বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পর দিন বিকালে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি আজ বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় ঢাকার আসবে

Update Time : ০৪:৩৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২