ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ জেলার সেরা করদাতা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ৩৪৫ Time View

সেরা করদাতা নির্বাচিত হয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে রয়েছে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী।

আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ কর বছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে আইজিপিকে এ সম্মাননায় ভূষিত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এ সম্মাননা প্রদান করে।

আইজিপি কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই সরকারকে কর প্রদান শুরু করেন। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর প্রদান করে আসছেন। সূত্র- বাসস

Tag :
জনপ্রিয়

কিশোরগঞ্জ জেলার সেরা করদাতা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ

Update Time : ০৩:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১