ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার

কোপা আমেরিকার আগামী আসর মাঠে গড়াতে এখনও প্রায় ছয় মাস বাকি। তবে অনেক আগেই ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদের দুঃসংবাদ দিলেন দলটির টিকিৎসক রদ্রিগো লাসমার। তিনি জানিয়েছেন, কোপা আমেরিকার আগে হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারবেন না নেইমার।

গত ১৭ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে চোট পান নেইমার। চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষার পর নিশ্চিত হয়, তার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। দুই সপ্তাহ পর অস্ত্রোপচার করাতে হয় তার হাঁটুতে।

৩১ বছর বয়সী তারকার সুস্থ হতে বেশ কয়েক মাস সময় লাগার কথা শোনা যাচ্ছিল তখন থেকেই। তবে আশা করা হচ্ছিল, কোপা আমেরিকার আগেই ফিট হয়ে দলে ফিরবেন নেইমার। শেষ পর্যন্ত তা হচ্ছে না। ব্রাজিলের এফএম রেডিও স্টেশন রেদ ৯৮ এর সঙ্গে আলাপচারিতায় বুধবার বিষয়টি নিশ্চিত করেন লাসমার।

“আমাদের হাতে বেশিদিন সময় নেই (কোপা আমেরিকার জন‍্য)। এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় তার জন্য। পুনর্বাসনের ধাপগুলো এড়িয়ে যাওয়া এবং অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমরা আশা করছি, অগাস্টে ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে।”

“আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে। এই সময়টাকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই ধাপগুলো অনুসরণ করি, আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে।”

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে আগামী বছরের ২০ জুন। ফাইনাল হবে ১৪ জুলাই। ‘ডি’ গ্রুপে ব্রাজিল পেয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়েকে। সঙ্গে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল।

এখন পর্যন্ত ১২৯ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। পিএসজিতে ছয় বছর কাটিয়ে গত অগাস্টে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। তবে চোটে পড়ার আগে নতুন ক্লাবের হয়ে তিনি খেলতে পারেন কেবল পাঁচ ম্যাচ, গোল করেন একটি।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার

Update Time : ০২:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩