ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

গণটিকা কর্মসূচি আরও দুইদিন চলবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০৬ Time View

করোনা প্রতিরোধে সারা দেশে শুরু হওয়া গণটিকা কর্মসূচি আরও দুইদিন চলবে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মানুষের বিপুল আগ্রহ দেখে গণটিকার মেয়াদ আরো দুদিন বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, চলমান গণটিকা কর্মসূচি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। তখন দ্বিতীয় ডোজ আর বুস্টার ডোজের পাশাপাশি কেউ প্রথম ডোজের জন্য এলে তাকেও আমরা টিকা দেবো। দেশে যতজন টিকার উপযুক্ত, তাদের সবাইকে আমরা টিকার আওতায় আনব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট অনুযায়ী আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ কোটি। এর বেশি দিতে পারলে আমরা তাই দেবো।

এদিকে, আজ (শনিবার) বিকেলে গণটিকা কার্যক্রম পরবর্তী করণীয় প্রসঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রথম ডোজের টিকা কার্যক্রম আজকের পরও চলমান থাকবে। দ্বিতীয় ও বুস্টার ডোজের সাথে প্রথম ডোজের টিকা প্রয়োগও চলবে।

টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া লক্ষ্যমাত্রা বাংলাদেশ অতিক্রম করেছে জানিয়ে মন্ত্রী বলেন, আজ (শনিবার) এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে আমরা ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি।

তিনি বলেন, দেশে একদিনে এক কোটি ডোজ টিকা দেওয়া একটি বড় অর্জন। টিকা দেওয়ার সংখ্যার দিকে ১০ম স্থানে আছি আমরা। বড় বড় রাষ্ট্রসহ ১৯০টি দেশ আমাদের চেয়ে পিছিয়ে আছে। রাশিয়া, তুরস্কসহ আরও অনেকের থেকে আমরা এগিয়ে আছি টিকাদানের ক্ষেত্রে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

গণটিকা কর্মসূচি আরও দুইদিন চলবে

Update Time : ০৫:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২