ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

গত একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি

গত একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৩৮০ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্য দাঁড়িয়েছে ১২০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে ওইদিন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯২৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২০ জন এবং ঢাকার বাইরে ৪০৩ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৩৮০ জনে।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৯২৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩০ হাজার ৪২৩ জন।

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২০ জনে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

গত একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি

Update Time : ০১:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২