ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে ৫৮৬ জনের মৃত্যু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫৭ Time View

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬ হাজার ৬১৪ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৭ লাখ ৯৭ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। আর মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ৪৮২ জনে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। তবে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। প্রাণহানির এ তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলো।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৮২৯ জন। একই সময়ে মারা গেছেন ৩২ জন করোনারোগী। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেলেন তিন লাখ ৯৫ হাজার ৯৭০ জন। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ২২ লাখ ৩২ হাজার ৪৯২ জন করোনারোগী শনাক্ত হয়েছেন।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৭২১ জন শনাক্ত এবং ৭২ হাজার ১৩৪ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৯৪ জন। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫৮৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ২০ হাজার ৫৩১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৯২৮ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ৭৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৯৪৫ জন শনাক্ত এবং ১১ লাখ ৪৪ হাজার ৪৪১ জন মারা গেছেন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ২৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৮ হাজার ৯৫৪ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ৮৭৭ জন।

একদিনে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৫১ জন এবং মারা গেছেন ২০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি চার লাখ ৭৯ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৩৩ হাজার ৯২৯ জন। মেক্সিকোতে একদিনে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৮৭০ জন এবং মারা গেছেন ২৫ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ৫৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯৯ লাখ ৯৮ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ১৭ হাজার ৭৬৫ জন।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে ৫৮৬ জনের মৃত্যু হয়েছে

Update Time : ০৫:৪৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩