ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৩ শতাংশ, মৃত্যু ১ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮৭৪ জনের শরীরে।

ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১৩৩ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৯২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Update Time : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২