ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১২৭ জন

বিশ্বে আগের দিনের তুলনায় বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১১৫০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৯ হাজার ১৫৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ২০ হাজার ২৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৮ লাখ ২৫ হাজার ৫৯৮ জনে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৬৭৬ জন এবং মারা গেছেন ১৭১ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৯ হাজার ৫৮০ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৪৯৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৩ হাজার ৩৬ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯১০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৮২৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭২ হাজার ২৪৫ জনের।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৭২৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ৯২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫৫২ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৭৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ২৫ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ১৬৯ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬২৮ জন এবং মারা গেছেন ২৮৮ জন। গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭৬২ জন এবং মারা গেছেন ১৫৯ জন। ভিয়েতনামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮০৪ জন এবং মারা গেছেন ২৮ জন। গত একদিনে পোল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৬১ জন।

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হংকংয়ে ৫৯ জন, ইরানে ২৮ জন, ডেনমার্কে ১১ জন, গ্রিসে ৬৯ জন এবং থাইল্যান্ডে ১০১ জন মারা গেছেন।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১২৭ জন

Update Time : ০৩:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২