গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৬৪ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪৭ হাজার ৪৩৭ জনে।
অন্যদিকে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬ লাখ ২০ হাজার ৬৬১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৩৯৯ জনে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৮৯০ জন। এতে মোট সুস্থতার সংখ্যা ২৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১১৯ জন।
শনিবার (২০ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বিশ্বে গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যক্তরাষ্ট্রে। ১৩২২ জনের মৃত্যুসহ দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৭৬৬ জনে।
দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১১ হাজার ১৮১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৯ হাজার ২৪১ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়াতে নতুন করে ১২৫১ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জনে। এছাড়া নতুন করে ৩৭ হাজার ৩৭৪ জন আক্রান্ত হয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন।
ভারতে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৫৯ জনের, ব্রাজিলে ২৭৯ জন, যুক্তরাজ্যে ১৯৯ জন। এছাড়া জার্মানিতে ২৬১ জন, মেক্সিকোতে ৩৩২ জন এবং ইউক্রেনে ৭৫২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আন্তর্জাতিক ডেস্ক 






















