ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ Time View
গাজায় বুধবার ইসরায়েলের বিমান হামলা ও আর্টিলারি শেলিংয়ে তিন শিশুসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩১ জন। এই হতাহতের ঘটনা বিভিন্ন স্থানে একাধিক হামলা ও শেলিংয়ের ফলে ঘটেছে বলে জানিয়েছে গাজার প্যালেস্টিনিয়ান সিভিল ডিফেন্স এজেন্সি।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে একজন কর্মকর্তা আহত হন, এর পর তারা  ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা’ চালায়। তারা এটিকে গাজার ‘যুদ্ধবিরতি ভঙ্গ’ হিসেবে দেখছে।

ইসরায়েলি বাহিনী গাজায় অবস্থানরত অঞ্চলের বাইরে ‘ইয়েলো লাইন’-এর কাছে এ হামলার ঘটনা ঘটে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির দ্বিতীয় ধাপ ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একই সময়ে তাদের চারজন সেনা নিহত হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গত শনিবারে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘প্রতিক্রিয়ায়’ এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল বাহিনী।

দক্ষিণ খান ইউনিসে তাঁবু ও বাড়িতে হামলার পর তিনটি মরদেহ নাসের হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া গাজা সিটিতেও হামলায় আরো ছয়টি মরদেহ আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার মার্কিন দূত স্টিভ উইটকফ জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। এতে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, পুনর্গঠন শুরু করার আগে হামাসকে অস্ত্রহীন করা এবং গাজা সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করতে হবে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

Tag :

গাজায় ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

Update Time : ০৪:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬