ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার

চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ডলার রেমিট্যান্স।

করোনার পরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দেশের অর্থনৈতিক অবস্থা। তবে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে তাতে ছন্দপতন হয়। এতে দেশে ব্যাপকহারে ডলার সংকট দেখা দেয়। এমন পরিস্থিতির মধ্যে রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

চলতি অর্থবছরের প্রথম দিকে রেমিট্যান্স বেড়েছিল। এরপরে তা আবারও কমতে থাকে। তবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে হুন্ডি বা অন্যকোনো অবৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। তবে সামনে দুটি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা রয়েছে। এ সময় বেশি পরিমাণ রেমিট্যান্স আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার

Update Time : ০৪:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩