ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

চলতি মাসে সারদেশে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে

চলতি আগস্ট মাসে সারদেশে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

মঙ্গলবার এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে দুটি বা একটি বর্ষাকালীন লঘুচাপও সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি পরিণত হতে পারে মৌসুমি নিম্নচাপে। আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দিল সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়, দেশে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি মঙ্গলবার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান ।

আজিজুর রহমান জানান, চলতি মাসে দেশে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। আগস্টে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে ৩ থেকে ৪ দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।

তিনি বলেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আগস্টে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জুলাই মাসের পর্যবেক্ষণ তুলে ধরে দীর্ঘ মেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, জুলাই মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৫০ দশমিক ৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে, তবে সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। গত মাসে বঙ্গোপ সাগরের তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। জুলাইয়ে ৯ দিন (১০, ১৮-১৯, ২২-২৫, ৩০-৩১ জুলাই) পর্যন্ত বিচ্ছিন্নভাবে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।

জুলাই মাসে দেশের সর্ব্বোচ্চ তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এছাড়া দেশের গড় তাপমাত্রা ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি ছিল বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

চলতি মাসে সারদেশে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে

Update Time : ০৪:৩৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩