ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

চলতি মাসের প্রথম ৮ দিনে ৫১ কোটি ২৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে

চলতি মাসের প্রথম ৮ দিনে ৫১ কোটি ২৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এলো ৬ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মার্চের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা চলতি অর্থবছরের সর্বোচ্চ।

প্রবাসী আয়ের নাজুক অবস্থা গত কয়েক মাসে কিছুটা কাটিয়ে ওঠার মধ্যে এ পরিমাণ রেমিটেন্স চলতি ২০২৩-২৪ অর্থবছরে একক মাসে সর্বোচ্চ ছিল।

এর আগের মাস জানুয়ারিতে চলতি অর্থবছরে প্রথমবারের মতো দুই বিলিয়ন ডলার ছাড়ায়, প্রবাসীদের ও তাদের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা হয় ২১১ কোটি ৩১ লাখ ডলার।

২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনের পর সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে এতটা বেশি রেমিটেন্স এসেছে। গত জুনে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ডলার এসেছিল দেশে। ওই সময় দৈনিক গড়ে রেমিটেন্স এসেছিল পাঁচ কোটি ৭৭ লাখ ডলার।

রেমিটেন্সের এই উল্লম্ফনের পর রিজার্ভ বেড়ে গ্রস হিসাবে গত ২৮ ফেব্রুয়ারি ছিল ২৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। বিপিএম৬ পদ্ধতির গ্রস হিসাবে তা ২১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

সাধারণত রোজা, ঈদ, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের চেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়ে থাকেন। এবার মার্চের দ্বিতীয় সপ্তাহে রোজা শুরু হতে যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে হবে ঈদ।

তাই রেমিটেন্স প্রবাহ আরও বাড়তে পারে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

চলতি মাসের প্রথম ৮ দিনে ৫১ কোটি ২৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে

Update Time : ০৬:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪