ঢাকা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ৩০১ Time View

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। এই বিধিনিষেধের মেয়াদ হলো ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত।

বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রজ্ঞাপনে যা বলা হয়েছে:

১. উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকাগুলোর জেলা প্রশাসকগণ স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কারিগরি কমিটর সঙ্গে আলোচনা করে নিজ নিজ এলাকায় লকডাউন কার্যকরের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

২. সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

৩. সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৪. জন্মদিন, পিকনিক, পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে।

৫. আবাসিক হোটেল, রেস্তোরা, খাবারের দোকান সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয় করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দিতে পারবে।

৬. সব ধরণের গণপরিবহন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে পারবে।

Tag :

চলমান লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

Update Time : ০৩:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১