ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

চীন থেকে উপহারের আরও ১০ লাখ টিকা আসছে আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ৩৪৮ Time View

চীন থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আজ দেশে আসছে। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীন সরকারের উপহারের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এছাড়া শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

এদিকে, চীন সরকারের উপহারের ১০ লাখ টিকা বাংলাদেশে আসার তথ্য বৃহস্পতিবার (১২ আগস্ট) চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে জানানো হয়। দূতাবাস জানায়, সিনোফার্ম থেকে বাংলাদেশের জন্য উপহারের এক মিলিয়ন ডোজ টিকা চীনের তিয়ানজিন শহরে শিপমেন্টের জন্য প্রস্তুত।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

চীন থেকে উপহারের আরও ১০ লাখ টিকা আসছে আজ

Update Time : ০৫:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১