ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে শক্তিশালী ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে; নিহত শতাধিক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ১৯৮ Time View

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই শতাধিক।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, সোমবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে।

সিনহুয়া জানিয়েছে, দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এতে গুঁড়িয়ে গেছে বেশ কিছু ভবন। ঘটনার পর পরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ভূমিকম্পটির মাত্র ছিল ৬ দশমিক ২।

দ্য ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে ভূ-পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। খবর রয়টার্স।

তবে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে, ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার। যদিও শুরুতে ইউএসজিএস ৬ মাত্রার কথা বলেছিল।

Tag :

চীনে শক্তিশালী ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে; নিহত শতাধিক

Update Time : ০৫:০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩