ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের ছয় লাখ ডোজ টিকা আসবে ১৩ জুন

দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে। আজ শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানান।  তিনি জানিয়েছেন, আগামী ১৩ জুন বাংলাদেশে আরও ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।

চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মহামারির প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। এজন্য প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে দেশটি। এর আগে গত ১২ মে চীন সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় বাংলাদেশকে।
Tag :

চীনের ছয় লাখ ডোজ টিকা আসবে ১৩ জুন

Update Time : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১