ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চেচিয়াংয়ে প্রতিদিন ১০ লাখের মতো নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চেচিয়াংয়ে প্রতিদিন ১০ লাখের মতো নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ সংখ্যা কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হতে পারে বলে আজ রবিবার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির প্রাদেশিক সরকার।
দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল রবিবার (২৫ ডিসেম্বর) জানিয়েছে, দেশজুড়ে সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতি সত্ত্বেও চীনে শনিবার পর্যন্ত টানা ৫দিন করোনায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের
করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের অসংখ্য শহরের কোটি কোটি বাসিন্দাকে মাসের পর মাস কঠোর লকডাউন ও বিধিনিষেধের ভেতর দিয়ে যেতে হয়েছে। এতে নাগরিকরা এ বছরের দ্বিতীয় ভাগে ফুঁসে উঠলে বেইজিংও তাদের ‘শূন্য কোভিড’ নীতিতে পরিবর্তন এনে বিধিনিষেধ একে একে তুলতে শুরু করে।
হঠাৎ করে এ বিধিনিষেধ তোলায় বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। দেশটির নাগরিক ও বিশেষজ্ঞরা এর মধ্যেই কর্তৃপক্ষের কাছে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আরও নির্ভুল তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) কিছুদিন আগে থেকে উপসর্গহীন রোগীর তালিকা প্রকাশ বন্ধ করে দিলে দেশটিতে আক্রান্তের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
চেচিয়াং সরকারের বিবৃতিতে বলা হচ্ছে, নববর্ষের সময় চেচিয়াং সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে। সেসময় দৈনিক ২০ লাখ সংক্রমণ হতে পারে।
ক্যাপিটাল ইকোনমিকসের এক গবেষণা নোট বলছে, চীন এখন মহামামির সবচেয়ে বিপজ্জনক সপ্তাহগুলোতে প্রবেশ করেছে।
পূর্বাঞ্চলীয় দুই শহর হাংচো এবং সুচৌর কর্তৃপক্ষও সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
প্রদেশটির হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১৩ হাজার ৫৮৩ রোগীর মধ্যে একজনের দেহে কোভিডের গুরুতর লক্ষণ পাওয়া গেছে, অন্যান্য রোগের কারণে আরও ২৪২ জনের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক, বলেছে তারা।
Tag :

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চেচিয়াংয়ে প্রতিদিন ১০ লাখের মতো নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে

Update Time : ০৫:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২