ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজকের নামাজের সময়সূচি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ২২৬ Time View

মৌসুম জুড়েই ব্যর্থতার বৃত্তে আটকে ছিল চেলসি, এবারও হলো তাই। এর মধ্য দিয়ে ২-০ গোল ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে শেষ আটের প্রথম লেগে জিতেছে কার্লো আনচেলত্তির দল। লা লিগার শিরোপা দৌড়ে বার্সার চেয়ে অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে রিয়াল। কিন্তু চ্যাম্পিয়নস লিগের সুবাস পেলেই যেন রক্তটা বদলে যায় তাদের। তাই সবশেষ লিগ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে হার কোনো প্রভাবই ফেলতে পারেননি। নিজেদের মাঠে করিম বেনজেমা ও মার্কো আসেনসিওর গোলে দারুণ এক জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়েই রাখল তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ২১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। ডি বক্সের কিছুটা দূর থেকে কার্ভাহালের চিপে পা ছোঁয়ান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সেই আলতো শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা। তবে বিপদমুক্ত করতে পারেননি নিজের দলকে। বল পায়ের কাছে পেয়ে ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন বেনজেমা। ইংলিশ ক্লাবের বিপক্ষে এনিয়ে ২০ গোল করলেন তিনি। ২৭ গোল নিয়ে সবার উপরে আছেন লিওনেল মেসি।

প্রথমার্ধে এরপর আর যে কয়টি আক্রমণ হয়েছে, তার বেশিরভাগই রিয়ালের করা। বিপরীতে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল চেলসি। বিরতির পরও ইংলিশ ক্লাবটির খেলায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বল কেবল রিয়ালের দখলেই ছিল। এরই মধ্যে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ম্যাচের ৫৯ মিনিটে রদ্রিগোকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বেন চিলওয়েল।

একজন বেশি নিয়ে খেলার সুযোগ ঠিকই লুফে নেয় রিয়াল। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। কেবলমাত্র তিন মিনিট আগেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাসের বিনিময়ে দারুণ এক গোল আসে এই স্প্যানিশ ফরোয়ার্ডের পা থেকে। বাকানো নিচু শটে দারুণভাবে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বাকিটা সময়ও গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।

রাতের আরেক কোয়ার্টার ফাইনালে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। সানসিরোতে একমাত্র জয়সূচক গোলটি আসে ইসমাইল বেনাসিরের পা থেকে। এদিকে ফিরতি লেগে আগামী ১৮ এপ্রিল রিয়ালকে আতিথ্য দেবে চেলসি। একইভাবে স্বদেশি নাপোলির মুখোমুখি হবে এসি মিলান।

Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

Update Time : ০৩:৪৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩