ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজকের নামাজের সময়সূচি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জন্মদিনে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করলেন সাকিব আল হাসান

মাঠের ক্রিকেটে সাকিব আল হাসানের পারফর্ম সবসময় উচ্চগামী। মাঠের বাইরেও সাকিব দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য। এবার মাঠের বাইরেও মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারী। ঠিক সেই সময় নিজের নামে ‍‍`সাকিব আল হাসান ফাউন্ডেশন‍‍` খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। এবার আরও বড় এক উদ্যোগ নিলেন সাকিব।

বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকাও। সে সব চিন্তা করেই সাকিব উদ্বোধন করলেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন। যেখানে উপস্থিত থেকে এর ওয়েব সাইটের উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার বিকাল ৫ টায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করেন পাপন। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার নাইম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, সাকিবের গুরু নাজমুল হাসান ফাহিম। আরেক কোচ সাররোয়ার ইমরার। বলে রাখা ভালো আজ ২৪ মার্চ সাকিবের ৩৬তম জন্মদিন। আর এই দিনটিকেই মহৎ একটি কাজের জন্য বেছে নিলেন সাকিব।

Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন

জন্মদিনে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করলেন সাকিব আল হাসান

Update Time : ১২:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩