ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ টিকা

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান হিসেবে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে এসে পৌছেছে।

বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এসব টিকা বহনকারী একটি ফ্লাইট আজ বিকেলে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

এটি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে আসা চতুর্থ চালান। এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং সর্বশেষ ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে।

আজকের চালান নিয়ে মোট ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের হিসেবে আসছে এই টিকা। শুক্রবার টিকার এ চালানটি টোকিও বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার।

কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে আর এর চালান আসেনি। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ। এর মধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে।

কোভ্যাক্সের আওতায় ফাইজার, মডার্নার কোভিড টিকাও এসেছে। পাশাপাশি উপহার হিসেবে জাপানের মোট ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা রয়েছে, চার দফায় যার মোট ২৪ লাখ ডোজ পেতে যাচ্ছে বাংলাদেশ।

উল্লেখ্য, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ টিকা

Update Time : ১২:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১