ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের ওসাকার একটি বাণিজ্যিক শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডেয় অন্তত ২৭ জন নিহতের আশঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • ২৬৬ Time View

জাপানের ওসাকার একটি বাণিজ্যিক শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহতের আশঙ্কা করছে স্থানীয় দমকল বিভাগ।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আগুন নেভানোর পর আটতলা ভবনের ভেতরে-বাইরে কয়েক ডজন দমকলকর্মী কাজ করছেন। খবর এএফপির।

ভবনটির চতুর্থ তলার একটি জানালা দিয়ে অপ্রশস্ত অফিসের ভেতরের অবস্থা দেখা যাচ্ছে। চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেয়া হতো।

ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে এই চতুর্থ তলাতে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদমাধ্যম এনএইচকেকে প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা তীব্র গন্ধও ছড়িয়ে পড়েছিল চারিদিকে।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি এএফপির প্রতিবেদনে।

Tag :

জাপানের ওসাকার একটি বাণিজ্যিক শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডেয় অন্তত ২৭ জন নিহতের আশঙ্কা

Update Time : ০৫:০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১