ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে আগুন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ১৯৪ Time View

জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ প্রটেকশনে সরিষাবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা।

রাত দেড়টায় পুলিশ প্রহরায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

এদিকে, রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে আগুন

Update Time : ০২:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩