ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

জুতোয় মদ ঢেলে খেলেন ফিঞ্চরা, এই ধরনের উল্লাস খুব জনপ্রিয় অস্ট্রেলিয়াতে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৩১৭ Time View

কিছু ক্ষণ আগেই প্রথম বার টি২০ বিশ্বকাপ জিতেছেন। ট্রফি তোলার পরে সাজঘরে বিশেষ উল্লাস করতে দেখা গেল অ্যারন ফিঞ্চ, ম্যাথু ওয়েডদের। দেখা গেল নিজেদের জুতোর মধ্যে বিয়ার ঢেলে খাচ্ছেন তাঁরা। একে একে বেশ কয়েক জন ক্রিকেটারকে সেটা করতে দেখা গেল।

আইসিসি-র তরফে অস্ট্রেলিয়া দলের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ছবি তোলার পরে হঠাৎ পা থেকে জুতো খুলে তার মধ্যে বিয়ার ঢাললেন ওয়েড। তার পরে জুতো থেকেই সেই বিয়ার খেলেন। একই কাজ করতে দেখা গেল মার্কাস স্টোইনিসকেও। ওয়েডের জুতো থেকেই বিয়ার খেলেন তিনি।

টুর্নামেন্ট জিতলে মাঠের মধ্যে অনেককেই বিয়ার বা শ্যাম্পেন খেতে দেখা যায়। কিন্তু সরাসরি বোতল থেকে বিয়ার খাওয়ার ঘটনা আগে দেখা যায়নি। এ ভাবে জুতোর মধ্যে বিয়ার ঢেলে খেয়ে কেন উল্লাসে মাতলেন অজি ক্রিকেটাররা?

অস্ট্রেলিয়াতে এই ধরনের উল্লাস খুব জনপ্রিয়। একে বলা হয় ‘শুয়ি’ (জুতোর ইংরেজি থেকে এই নামকরণ)। তারা মনে করে এই ভাবে উল্লাস করলে তা সব খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনে। কোনও মহিলার জুতো থেকে শ্যাম্পেন খেলে তা আরও সৌভাগ্য নিয়ে আসে বলেই মনে করা হয় অস্ট্রেলিয়ায়।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

জুতোয় মদ ঢেলে খেলেন ফিঞ্চরা, এই ধরনের উল্লাস খুব জনপ্রিয় অস্ট্রেলিয়াতে

Update Time : ০৩:৪৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১