ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জেন-জেড ব্যালট’ জরিপের ফলাফল প্রকাশ; শীর্ষে বিএনপি, দ্বিতীয় জামায়াতে ইসলামী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৭ Time View

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত স্বতন্ত্র অনলাইন জরিপ ‘জেন-জেড ব্যালট’ (GenZ Ballot)-এর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই জরিপে মোট ৪৬,৬২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টায় ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। জরিপের চূড়ান্ত ফলাফলে ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জরিপের ফলাফল:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ১৯০টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে (ভোটের হার ৫১.২%)

বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৫১টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে (ভোটের হার ২৩.৬%)

স্বতন্ত্র প্রার্থী: ৬টি আসনে জয়লাভ করেছেন (ভোটের হার ৪.৫%)

বাংলাদেশ খেলাফত মজলিস: ৫টি আসন

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৩টি আসন (ভোটের হার ৬.০%)

গণঅধিকার পরিষদ: ৩টি আসন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ০টি আসন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ: ২টি আসন

জাতীয় পার্টি: ১টি আসন

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি): ১টি আসন

জেন-জেড ব্যালট’ টিমের সমন্বয়করা বলেন, আমরা জেনারেশন জেডের একদল শিক্ষার্থী সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং নিরপেক্ষভাবে এই জরিপটি পরিচালনা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল, তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাবনাকে একটি ডেটাভিত্তিক কাঠামোর মাধ্যমে তুলে ধরা। এটি কোনো প্রাতিষ্ঠানিক পূর্বাভাস নয়, বরং ইন্টারনেটে সক্রিয় সাধারণ মানুষের মতামতের একটি প্রতিফলন।

উল্লেখ্য যে, এই জরিপটি কোনো রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান বা নির্বাচন কমিশনের (EC) সঙ্গে সম্পৃক্ত নয়। এটি একটি শিক্ষামূলক প্রচেষ্টা।

Tag :

‘জেন-জেড ব্যালট’ জরিপের ফলাফল প্রকাশ; শীর্ষে বিএনপি, দ্বিতীয় জামায়াতে ইসলামী

Update Time : ০৫:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬