ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ৩০৮ Time View

নিউজিল্যান্ডের দেয়া মাত্র ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়েছিল পাকিস্তান। তবে সেখান থেকে দলকে টেনে তুলেছেন অভিজ্ঞ তারকা শোয়েব মালিক ও আসিফ আলি। আর শেষপর্যন্ত ৮ বল হাতে রেখেই কিউইদের ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান।

শেষ ৩ ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ২৪ রানের। এমন পরিস্থিতিতে দুর্দান্ত খেলেছেন শোয়েব ও আসিফ। ১৭তম ওভারে আসিফের ছক্কাসহ মোট আসে ১৩ রান। পরের ওভারে আরো চমৎকার খেলেন শোয়েক।

প্রথম পাঁচ বলে ১৩ রান নেন শোয়েব। সান্টনারের ওই ওভারে মোট আসে ১৫ রান। অর্থাৎ জয়ের বন্দরে পৌঁছতে শেষ ২ ওভারে প্রয়োজন পড়ে ৯ রানের। ১৯তম ওভারে দ্রুতগতির পেসার ট্রেন্ট বোল্টকে অনায়াসে খেলেই তা পূরণ করে ফেলেন আসিফ। ৮ বল হাতে রেখেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ভারতের বিপক্ষে ম্যাচের মতো এ দিন জ্বলে ওঠেননি অধিনায়ক বাবর আজম। ১১ বলে ৯ রান করে টিম সাউদির বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন। এরপর ফখর জামান ও হাফিজ সমান ১১ রান করে আউট হলে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তুলেন শোয়েব মালিক। ২ বাউন্ডরি ও এক ছক্কায় ২০ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।

১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আসিফ আলি। মূলত সুপার টুয়েলভে পাকিস্তানের দ্বিতীয় জয়ে অবদান বেশি বোলারদের।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান

Update Time : ০৬:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১