ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের লক্ষ্য ১০ ওভারে ১৪২

বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসে ম্যাচটি। খেলার শুরু থেকেই দেখা গেছে কিউই ঝড়। মার্টিন গাপটিল আর অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১৪১ রান করে নিউজিল্যান্ড।

জিততে হলে ১০ ওভারে ১৪২ রান করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের খাপছাড়া বোলিং আর ছোট মাঠের ফায়দা ভালোভাবেই তুলেছেন গাপটিল আর অ্যালেন। গাপটিল করেছেন ১৯ বলে ৪৪ আর অ্যালেন করেছেন ২৯ বলে ৭১ রান।

এই ম্যাচে চোটের কারণে দলে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

উল্লেখ্য, প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টড অ্যাস্টলে ও লুকি ফার্গুসন।

Tag :

টাইগারদের লক্ষ্য ১০ ওভারে ১৪২

Update Time : ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১