ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ২৬৬ Time View

আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারিত সময়ের শেষ দিনে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আফ্রিদি পুনর্বাসনের অংশ হিসেবে লন্ডনে ফিটনেস ফিরে পেতে লড়ছেন। নির্বাচকরা আশা করছেন অক্টোবরে বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন তিনি। এছাড়া দলে ফিরেছেন তারকা ব্যাটার হায়দার আলি এবং ১৫ জনের এই দলে নতুন মুখ শান মাসুদ।

পাকিস্তানের মূল দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার ফখর জামান। তবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন এই অভিজ্ঞ ব্যাটার। এছাড়া দল থেকে ছিটকে গেছেন আরেক পেসার শাহনেওয়াজ ধানি।

এই দলটি নিয়েই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেট কিপার), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও উসমান কাদির।

রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান

Update Time : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২