ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

টিকা কেনার পেছনে ১৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে : স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৩০০ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদে তথ্য প্রকাশে অপারগতা প্রকাশ করলেও কত টাকার করোনার টিকা কেনা হয়েছে এই তথ্য জানিয়ে দিলেন স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া। এখন পর্যন্ত টিকা কেনার পেছনে ১৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।

রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জ্যেষ্ঠ সচিব টিকা নিয়ে এই তথ্য দেন।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ হোসেন জানান, এ পর্যন্ত দেশের মানুষের জন্য ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা কেনা হয়েছে। তবে এই টিকা কিনতে কত টাকা ব্যয় হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন মন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিটের আয়োজনে চিকিৎসা ব্যয়বিষয়ক গবেষণা প্রতিবেদনের বিষয়বস্তু জানানোর এই অনুষ্ঠান শেষে লোকমান হোসেন মিয়া বলেন, ১৯ হাজার কোটির কিছু বেশি টাকা দিয়ে টিকা কেনা হয়েছে। এই খরচের মধ্যে উড়োজাহাজে টিকা আনাসহ অন্যান্য খরচ ধরা হয়নি।

স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কোথায় কী ব্যয় হচ্ছে, মানুষের নিজস্ব ব্যয় কমাতে কী করা উচিত—এই দুই বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেলথ ইকোনমিকস ইউনিটের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন মাহমুদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এ পর্যন্ত প্রায় নয় কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ কোটির বেশি মানুষ প্রথম ডোজ এবং প্রায় সাড়ে তিন কোটি মানুষ পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।

গত বুধবার টিকা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সংসদে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় এ পর্যন্ত কত টাকা টিকা কেনা হয়েছে। কিন্তু ‘নন-ক্লোজার এগ্রিমেন্টের’ মাধ্যমে টিকা কেনা হয়েছে এমন দাবি করে মন্ত্রী বলেন, সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না। আইন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে টিকা কেনা হয়েছে।

সেদিন মন্ত্রী আরও জানান, সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে সততা ও স্বচ্ছতার নিশ্চিত করে ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা কেনা হয়েছে। এর মধ্যে চীন থেকে সাত কোটি ৭০ লাখ ডোজ সিনোফার্ম, সাত কোটি ৫১ লাখ ডোজ সিনোভ্যাক, ভারত থেকে তিন কোটি কোভিশিল্ড এবং কোভ্যাক্সের আওতায় দুই কোটি ৯৭ লাখ ২০ হাজার সিনোফার্মে টিকা দেশে এসেছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

টিকা কেনার পেছনে ১৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে : স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব

Update Time : ০৩:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১