ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

টেক্সাসের বিউমন্টে ডাকাতির ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ২০২ Time View

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ আবির হোসেন (৩৪) নামের এক শিক্ষার্থী টেক্সাসের বিউমন্টে একটি দোকানে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার টেক্সাসের ক্রিস ফুড মার্টে তিনি নিহত হন। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যান। তিনি লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন।

স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়।

আবিরের বড় ভাই জাহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, নিউইয়র্কে বসবাসরত এক পরিবারের সদস্য তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে জানান।

বিউমন্ট পুলিশ এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন।

তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আবিরের স্ত্রীও যুক্তরাষ্ট্রে থাকেন।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

টেক্সাসের বিউমন্টে ডাকাতির ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত

Update Time : ০২:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩