ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • ২৮৯ Time View

ঢাকা টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের করতে হতো ২১৩ রান। তবে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে ইনিংস ও ৮ রানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে টি-টোয়েন্টির মতো টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান খেলেছেন ৬৩ রানের দুর্দান্ত একটি ইনিংস। রানআউট হওয়ার আগে ৪৮ রান করেন মুশফিকুর রহীম। লিটন দাসের ব্যাট থেকে আসে ৪৫।

প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া স্পিনার সাজিদ খান দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের চার উইকেট নেন।

এর আগে, ৪ উইকেটে ৩০০ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Update Time : ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১