ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

‘ঠিক সময়ে নির্বাচন না হলে সংবিধানে শূন্যতা তৈরি হবে’: ইসি কমিশনার আনিসুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ২১১ Time View

সময়মতো নির্বাচন না হলে সংবিধানে শূন্যতা তৈরি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়লো সেটা বিষয় নয়। নির্বাচন নির্বাচনের গতিতে হবে। সংবিধানে লেখা নেই কত ভোট কাস্ট হতে হবে। বুধবার (২২ নভেম্বর) কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভাটি কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আনিছুর রহমান বলেন, কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আমরা বলে দিয়েছি, যত পার্সেন্ট কাস্ট হবে তাই দিয়ে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে কে এলো, কে এলো না, এটা আমাদের বিষয় নয়। কাউকে আনার দায়িত্ব আমাদের নয়। আমরা চিঠি দিয়েছি। আমাদের নিবন্ধিত ৪২টি দল আছে। তারা (বিএনপি) নির্বাচনে আসতে চাচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি এমন কথা। যদি তারা পর্দার অন্তরালে আলাপ-আলোচনা বা জোটবদ্ধ হয় তাহলে বিষয়টি (তফসিল) পেছানোর সুযোগ আছে।”

আনিছুর রহমান বলেন, আমাদের এক নির্বাচন কমিশনারও বলেছেন, বড় রাজনৈতিক দলটি নির্বাচনে এলে তফসিল পেছানো নিয়ে সংবিধানে সুযোগ আছে। বাংলাদেশে সব সময়ই নির্বাচন উৎসব মুখর হয়। তবে সেটি বেশি স্থানীয় সরকার নির্বাচনে। আমরা পূর্বে থেকে আহ্বান করে যাচ্ছি। নির্বাচনে সবাই আসুক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।

প্রশাসনের কর্মকর্তাদের বদলির প্রশ্নে আনিছুর রহমান বলেন, নির্বাচন নিয়ে প্রশাসনে রদবদলের প্রয়োজন পড়লে করা হবে।

Tag :
জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

‘ঠিক সময়ে নির্বাচন না হলে সংবিধানে শূন্যতা তৈরি হবে’: ইসি কমিশনার আনিসুর রহমান

Update Time : ১০:১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩