ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী সরকারের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • ২৭৮ Time View

ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী সরকারের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার (২৬ ‍জুন)। আগামী ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে।

মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া এক বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) সূত্র একথা জানিয়েছে।

সূত্র জানায়, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখানে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব টিকা ও কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছে। কার্যক্রম বাস্তবায়ন করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রাথমিকভাবে শহরের পাঁচটি স্থানের প্রায় ২৩ লাখ মানুষকে এই টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের এক চিঠিতে বলা হয়, রোববার দুপুর ২টায় আইসিডিডিআর,বি’র সাসাকাওয়া মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই কর্মসূচির উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিনা আহমেদ বক্তব্য রাখবেন।

সূত্র : বাসস

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী সরকারের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

Update Time : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২