ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু; সর্বোচ্চ ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৯৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৫৭ জন। একদিনে এটাই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।
সোমবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫২৩ জন ঢাকার। ঢাকার বাইরের ৩৩৪ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৬ জন। যা গতমাসের চেয়ে ৩৫ জন বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ২ হাজার ১৫ জন। আর বাকি ৯৮৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৬ হাজার ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন ও ছাড়া পেয়েছেন ২২ হাজার ৯৩৮ জন।
Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু; সর্বোচ্চ ভর্তি

Update Time : ০৫:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২