ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ২২৪ রোগী

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ২২৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৯ জন চিকিৎসাধীন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৯৭৩ জনের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৯০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন চিকিৎসাধীন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ (৯ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ১৯ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৭৩৫ জন।

মাসের হিসাবে, চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন ও অক্টোবরে আজ পর্যন্ত এক হাজার ৭২১ জন রোগী ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন ও সেপ্টেম্বরে ২৩ জন ও অক্টোবরে আজ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ২২৪ রোগী

Update Time : ০৪:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১