ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করি। তবে তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছিলেন।
এনসিপির এই মুখপাত্র আরও বলেন, যে দল বাকশালের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে।
বক্তব্যে তিনি বলেন, আমরা দেখেছি বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলো কীভাবে অসীম কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন। আমরা আরও দেখেছি ১/১১ এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে আপনাদের (বিএনপির) রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।
মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

Update Time : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬