ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তালেবান দখলে আফগানিস্তানের বৃহত্তম প্রদেশ হেলমান্দ

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। আয়তনের দিক থেকে হেলমান্দ দেশটির বৃহত্তম প্রদেশ।

শুক্রবার আলজাজিরার লাইভ প্রতিবেদনে দুজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানানো হয়।

নিরাপত্তা সূত্র জানায়, তালেবানের সঙ্গে সমঝোতা করে সামরিক ও সরকারি কর্মকর্তাদের লস্করগাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে জনসংখ্যার দিক থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখলে নেয় তালেবান যোদ্ধারা। এ নিয়ে গত শুক্রবার থেকে ১৩টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তারা। দেশটির মোট প্রদেশ ৩৪টি।

রাজধানী থেকে ১৩০ কিলোমিটার দূরের কৌশলগত গুরুত্বপূর্ণ গজনি শহরও এখন তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লস্করগাহ, কান্দাহার, হেরাত ও গজনি শহরের নিয়ন্ত্রণ তালেবানের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এতে কার্যত দেশের অধিকাংশ এলাকার ওপর নিয়ন্ত্রণ হারালো কাবুলের আফগান সরকার।

এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতার অংশীদার করার প্রস্তাব দিয়েছে সরকার।

কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।

Tag :

Update Time : ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১