ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তালেবানদের দখলের দ্বারপ্রান্তে প্রাদেশিক রাজধানী

আফগানিস্তানে একদিকে চলছে মার্কিনসহ বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়া অন্যদিকে দেশটির প্রাদেশিক শহরগুলো দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান সশস্ত্র গোষ্ঠী।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ প্রদেশ হেলমান্দের রাজধানী লস্করগাহ দখলে তীব্র আক্রমণ চালাচ্ছে তালেবানরা। যে কোনো সময় তালেবানদের দখলে চলে যেতে পারে লস্করগাহ।

মঙ্গলবার (৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

বিবিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর বিমান হামলার মধ্যে আক্রমণের ধার বাড়িয়েছে তারা। এরই মধ্যে তালেবান যোদ্ধারা শহরের একটি টেলিভিশন স্টেশন দখল করেছে বলে স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে।

Tag :

তালেবানদের দখলের দ্বারপ্রান্তে প্রাদেশিক রাজধানী

Update Time : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১