ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

তুরস্কের আন্তাকিয়া থেকে দশম দিনে এক মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া থেকে দশম দিনে এক মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২২৮ ঘণ্টা ধরে তারা ধ্বংসস্তূপের মধ্যে আটকা ছিলেন।

আজ বৃহস্পতিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ইলা ও তার দুই শিশু মেইসাম ও আলীকে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লোক থেকে উদ্ধা করা হয়েছে।

এদিকে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে নয় দিনের বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয় এক নারীকে। কাহরামানমারাস শহরে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই নারীকে উদ্ধারের দৃশ্য।

গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানার ২২২ ঘণ্টা পর উদ্ধার করা হয় ৪২ বছর বয়সী ওই নারীকে। তার নাম মেলিক ইমামোগ্লু।

ভূমিকম্পের আঘাতে দুই দেশে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি। এছাড়া সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল মারত্মকভাবে বিধ্বস্ত হয়।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

তুরস্কের আন্তাকিয়া থেকে দশম দিনে এক মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে

Update Time : ১২:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩