ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

তেহরানে ইসরায়েলি হামলার পর ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

ইরানের রাজধানী তেহরানে শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনার প্রেক্ষিতে ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। আকাশ থেকে ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’।

রোববার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে এ কালো বৃষ্টি প্রত্যক্ষ করে শহরের এক কোটি মানুষ।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি, বৃষ্টির পানি আসলে কালো—মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত।”

প্লিটজেন আরও বলেন, “হামলার পর আজ সকালে ইরানি রাজধানীতে এমন তেলমিশ্রিত বৃষ্টি ঝরছে।”

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হয়।

Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন

তেহরানে ইসরায়েলি হামলার পর ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

Update Time : ০৩:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬