ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ২০১ Time View

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে ঘরের মধ্যে আয়োজন করা যাবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকা, ফানুশ ওড়ানো যাবে না। এগুলোর ফলে অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট। সব সময়ই নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।

মন্ত্রী আরও বলেন, ২৪ থেকে ২৬ ডিসেম্বরে চার্চগুলোর নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা করা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। কোনো সমস্যা হলে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে কল করার জন্য অনুরোধও জানান তিনি।

আগামী ৩১ ও ২৫ ডিসেম্বর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা থাকবে। ৩১ ডিসেম্বর সকল বার বন্ধ থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না

Update Time : ০২:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩