ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

দিল্লিতে তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ২০

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ১৬৫ Time View

ছবি: বিবিসি

ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ১২ জনের বেশি মানুষ লাইফ সাপোর্টে রয়েছেন। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোর জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। হিটস্ট্রোকে আক্রান্তদের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে সরকারি হাসপাতালগুলোকে।

বুধবার (১৯ জুন) হাসপাতালগুলোর জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। সদ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া মন্ত্রী জেপি নাড্ডা দিল্লির সব সরকারি হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। হিটস্ট্রোকের চিকিৎসা করতে হাসপাতালগুলো আদৌ প্রস্তুত কিনা সে বিষয়েও তিনি খোঁজ নিয়েছেন। কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যেন দ্রুত হিটওয়েভ ইউনিট চালু করা হয়, যেখানে হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা করা সম্ভব হবে।

এছাড়া তিনি কর্মকর্তাদের হিটস্ট্রোক-সম্পর্কিত হতাহতের রেকর্ড রাখতে এবং প্রয়োজনীয় ওষুধ, ওআরএস প্যাক, আইভি ফ্লুইড এবং আইস প্যাকগুলোর পর্যাপ্ত সরবরাহ সংগ্রহ করতে বলেছেন।

প্রচণ্ড গরমে হিটস্ট্রোক ও অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রতিদিনই দিল্লির হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন লোকজন। যে ২০ জন মারা গেছেন, তাদের মৃত্যুও হয়েছে তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

এদিকে গরমকে আরও অসহনীয় করে তুলেছে বিদ্যুৎ ও পানির সংকট। দুই কোটি মানুষ অধ্যুষিত দিল্লির রাজ্য সরকার সূত্রে জানা গেছে, গরমের কারণে রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ-পানির চাহিদা বেড়েছে রেকর্ড পরিমাণে এবং জনগণের এই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে দিল্লির রাজ্য সরকার।

শুধু দিনের বেলা নয়, রাতেও দিল্লির তাপমাত্রা থাকছে অনেক বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ভেঙেছে গত ১২ বছরের রেকর্ড। ২০১২ সালের জুনে গড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছিল এযাবৎকালের রেকর্ড। সেই রেকর্ড ভেঙে গেছে। বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রাই ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

দিল্লিতে তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ২০

Update Time : ০৬:১৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪