ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন মানুষ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ২৮৪ Time View

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৬৭৪ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন মানুষ। এছাড়াও দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ১৫ লাখ ১৫ হাজার ৬৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩৯ হাজার ১৭৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৩ হাজার ৬৩৯ জনকে। এছাড়াও এই সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২৪ হাজার ৩৫৫ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৯ হাজার ৭৪৩ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৮ লাখ ১৭ হাজার ১১৭ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ৯৬৯ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন মানুষ

Update Time : ০৪:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২