ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ২২৫ Time View

দেশের ৩ অঞ্চলে ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (২২ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের সর্বশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা দুয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬

দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

Update Time : ০৪:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪