ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

দেশে এখন গড় মাথাপিছু আয় ২৭৮৪ ডলার

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ২৩৯ Time View

বাড়ছে ডলারের মূল্য। এর মধ্যের বেড়েছে মাথাপিছু আয়। দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার।

চলতি অর্থবছরের সাময়িক হিসাবে এ আয় ২ হাজার ৭৮৪ ডলার। অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাস পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে সাময়িক এই হিসাব করা হয়েছে। গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাথাপিছু আয়ের এ হিসাব প্রকাশ করেছে। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়।

বিবিএসে হিসাব অনুযায়ী, টাকার অংকে প্রথমবারের মতো মাথাপিছু গড় আয় তিন লাখ টাকা ছাড়িয়েছে। সাময়িক হিসাবে চলতি অর্থবছরের মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। গত অর্থবছরে (২০২২-২৩) চূড়ান্ত হিসাবে টাকায় মাথাপিছু আয় ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ, এক বছরে মাথা পিছু আয় বেড়েছে ৩২ হাজার ৭৮৪ টাকা।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি রেমিট্যান্স অর্থাৎ প্রবাসী আয়কেও অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয় হিসাব করা হয়। এ আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়ে থাকে।

মাথা পিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও বিনিয়োগের উপাত্তও প্রকাশ করা হয়েছে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮২ শতাংশ। গত অর্থবছরের চূড়ান্ত হিসেবে যা ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

বিবিএসের হিসাব আরও জানায়, জিডিপির বিপরীতে বিনিয়োগের অনুপাত দাঁড়াবে ৩০ দশমিক ৯৮ শতাংশ। যা গত অর্থবছর ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। দেশজ সঞ্চয়ের অনুপাত হতে পারে ২৭ দশমিক ৬১ শতাংশ। যা গত অর্থবছর ছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া জাতীয় সঞ্চয় বেড়ে ৩১ দশমিক ৮৬ শতাংশ হতে পারে। গত অর্থবছর যা ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

দেশে এখন গড় মাথাপিছু আয় ২৭৮৪ ডলার

Update Time : ০৪:২৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪