ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

দেশে এখন পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখের অধিক করোনাভাইরাসের টিকার ডোজ আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখের অধিক করোনাভাইরাসের টিকার ডোজ আনা হয়েছে। এরমধ্যে ৪ কোটির বেশি বুস্টার ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধকল্পে- এ পর্যন্ত (২০২২ সালের ২২ আগস্ট) ৩২ কোটি ৩১ লাখ ৯ হাজার ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে।

তিনি আরও জানান, ২২ আগস্ট পর্যন্ত ১২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৭৪০ জনকে দ্বিতীয় ডোজ ও চার কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জনকে তৃতীয় ডোজ (বুস্টার) টিকা দেয়া হয়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মধ্য দিয়ে সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকা দেয়া শুরু করে সরকার।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

দেশে এখন পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখের অধিক করোনাভাইরাসের টিকার ডোজ আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৫:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২