ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, একজনের শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে ২০২৫ সালে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২০ জনে, আর মৃত্যু দাঁড়িয়েছে ৩০ জনে।

শুক্রবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার ২.০৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের আগস্টে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। তবে ২০২২ সালের পর থেকে সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কমে আসে এবং দীর্ঘ সময় পর তা প্রায় শূন্যে নেমে আসে।

Tag :

Update Time : ০১:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫