ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

দেশে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ ৬০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ ৬০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন এ তথ্য জানান।

অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ।

রোবেদ আমিন বলেন, দেশে করোনা সংক্রমণের হার গত ২০ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এ হার দুইয়ের নিচে বা কখনো একের নিচেও চলে গিয়েছিল।

সরকারি উপাত্ত তুলে ধরে রোবেদ আমিন বলেন, করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫, ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

তিনি জানান, দেশে করোনায় মারা যাওয়াদের মধ্যে পঞ্চাশোর্ধ্বদের সংখ্যা অনেক বেশি। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার ১১।

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে রোবেদ আমিন বলেন, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এর তিন দিন আগে বতসোয়ানায় এটি ধরা পড়ে।

সাম্প্রতিক কিছু গবেষণার তথ্য তুলে ধরে রোবেদ আমিন বলেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবার জন্য মাস্ক পরিধান করার কোনো বিকল্প নেই। নিজের সুরক্ষার জন্য শুধু নয়, অন্যের জন্যও এটি জরুরি।

করোনার টিকা প্রসঙ্গে তিনি বলেন, করোনা প্রতিরোধে সারা দেশে মাসব্যাপী ভ্যাকসিন ক্যাম্পেইন করার বিষয়ে ভাবা হচ্ছে। আমাদের টার্গেট আছে ১ মাসে ৪ কোটি ভ্যাকসিন আমরা বাংলাদেশের মানুষকে দিতে পারি কি না। আমরা চাই, জুন মাসের মধ্যে আমাদের ৮০ ভাগ লোক বা তারও বেশি সংখ্যক মানুষ যাতে ভ্যাকসিন গ্রহণ করে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

দেশে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ ৬০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

Update Time : ০৬:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২